গোপালগঞ্জে ‘বিশেষ অভিযান’ চলমান, আটক ১৪ 

১৭ জুলাই ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
গোপালগঞ্জে ‘বিশেষ অভিযান’ চলমান

গোপালগঞ্জে ‘বিশেষ অভিযান’ চলমান © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতার জেরে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ৮টা থেকে জারি হওয়া কারফিউয়ের মধ্যেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। 

কারফিউয়ের কারণে বুধবার রাত থেকেই রাস্তাঘাটে যান চলাচল বন্ধ রয়েছে, সীমিত কিছু রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন অনুপস্থিত। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

আজ বৃহস্পতিবার ভোর থেকেও শহরজুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। হাট-বাজার ও সড়কে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। নেই কোনো টহল টিমও। তবে জেলা কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9