রাত ৮টা থেকে কারফিউ গোপালগঞ্জে

১৬ জুলাই ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১০ AM
গোপালগঞ্জে সংঘর্ষ

গোপালগঞ্জে সংঘর্ষ © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। চলবে আগামীকাল অর্থাৎ ১৭ জুলাই পর্যন্ত।

আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেসসচিব এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে পরবর্তী দিন বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬