ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৬ জুলাই ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেন

সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেন © টিডিসি ফটো

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহরাফ হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিল উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোহরাফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত সোহরাফকে আজ আদালতে প্রেরণ করা হবে।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬