ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২ নারী

১৪ জুলাই ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
দুই বাংলাদেশি নারীকে আটক বিজিবি

দুই বাংলাদেশি নারীকে আটক বিজিবি © সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদে‌শি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটকরা হলেন, ঢাকার যাত্রাবাড়ি থানার উত্তর সায়েদাবাদ এলাকার আবদুর রবের মেয়ে রোজিনা (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীঘর এলাকার মোহন মিয়ার মেয়ে সাকেরা (৪৩)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২ জন ভারতের রাজনগরের মো. খালেক নামে এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আজ সকালে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির জয়ন্তীনগর বিওপির টহলদল তাদের আটক করে। 

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950