পাথর মেরে হত্যার ঘটনায় আরও ২ জন নেত্রকোনা থেকে গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১২:৪০ PM
লাশের মুখে ও শরীরের ওপর উঠে লাফানো হয়  © টিডিসি সম্পাদিত

লাশের মুখে ও শরীরের ওপর উঠে লাফানো হয় © টিডিসি সম্পাদিত © সংগৃহীত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন করে আটক হওয়া এই দুই আসামির নাম সজীব ও রাজিব। ডিবি পুলিশ তাদের নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে। রবিবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, তারা দুজনেই এজাহারনামীয় আসামি। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়ালো সাতজন।

এর আগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬