‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত ১

১২ জুলাই ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
গুলিবিদ্ধ  শরিফুল ইসলাম

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম © টিডিসি সম্পাদিত

‘পাঁচ কোটি’ টাকা চাঁদা না পেয়ে রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শুক্রবার ৩০-৪০ জন প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক ইয়াসিন খান  বলেন, ‘এর আগেও এই চক্রটি হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম। এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’ 

এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন,  গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬