‘জনাব উপদেষ্টা, শুধু প্রস্তর যুগে কেন? মাজারে হামলার যুগেও স্বাগতম’

১২ জুলাই ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
আশফাক নিপুন ও আসিফ মাহমুদ

আশফাক নিপুন ও আসিফ মাহমুদ © টিডিসি সম্পাদিত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

পোস্টে তিনি লেখেন— ‘প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।’ 

উপদেষ্টা আসিফের ওই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নির্মাতা আশফাক নিপুন। 

পোস্টে আশফাক নিপুন লেখেন, ‘জনাব উপদেষ্টা, শুধু প্রস্তর যুগে কেন? মাজারে হামলার যুগেও স্বাগতম। মব শব্দটা বাঙালির ডিকশনারিতে চিরস্থায়ী বন্দোবস্তের যুগেও স্বাগতম। শুধু স্বাগতম জানানো গেল না, স্বাগতম জানানো এসব কাজ এমন এক সরকারের আমলে হইছে, হচ্ছে, যেটা দেশের সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ফসল; যে সরকারে আপনিও আছেন। স্বাগতম জানানো গেল না পূর্ববর্তী সকল দলীয় সরকারের মন্ত্রীদের মতো আগে বক্তৃতায় হাততালি আর এখন ফেসবুকে লাইক, শেয়ার পাওয়ার আশায় রাজনৈতিক আলাপ।’

আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, ‘আপনার মতো তরুণদের দিকে আমার মতো পুরো দেশ তাকিয়ে আছে। এইসব চাঁদাবাজি, দখলবাজি, জের ধরে খুনোখুনি কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় আপনার সরকারের ওপরেও বর্তায়। দায় না নিয়ে হাসান মাহমুদের মতো দায় চাপানোর চটকদার রাজনীতি আমরা নতুন কোনো সরকারের ভেতর আর দেখতে চাই না।’ 

তিনি আরও লেখেন, ‘রাজনীতি, ট্রলিং, মিমিং আমাদের মতো সাড়ে ১৭ কোটি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোদের ওপর ছেড়ে দেন। সরকারে থেকে এসব করলে দেশের কাজে পূর্ণ মনোযোগ দেবেন কখন? ধন্যবাদ।’   

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9