চাঁদপুরে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত আটক

১২ জুলাই ২০২৫, ০১:০৭ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০১:৪৯ PM
আটক হওয়া বিল্লাল হোসেন

আটক হওয়া বিল্লাল হোসেন © সংগৃহীত

চাঁদপুরে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৫০) আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। 

স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় নূরুর রহমান মাদানী হযরত মুহম্মদ (সা.) কে ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন এবং আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল ‘আমার নবীজীকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’

মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার জুমার ফরজ নামাজের পর অনেকেই মসজিদ থেকে বের হয়ে গিয়েছিলেন। তবে খতিব নুরুর রহমান মাদানি তখনো মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন উগ্র হয়ে উঠেন এবং তার কাছে মোড়ানো চাপাতি নিয়ে খতিবকে কোপাতে থাকেন। তার চাপাতির আঘাতে মসজিদের খতিব মাওলানা নুর রহমানের কান মারাত্মক জখম হয়। পরে মুসল্লিারা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন আহত খতিব মাওলানা আ ন ম. নূরুর রহমান মাদানী বয়ানে অসন্তোষ প্রকাশ করে ক্ষিপ্ত হয়ে তাকে তাকে আঘাত করে। আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬