উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা, ৩ পরীক্ষার্থী আটক

১১ জুলাই ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০১:৫২ PM
আটককৃত তিনজন

আটককৃত তিনজন © সংগৃহীত

উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টাকালে মোবাইলসহ হাতেনাতে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। এ ছাড়া আরও দুই পরীক্ষার্থীকে হলে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় আটক করা হয়।

আটক তিনজনকে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন নিয়োগ পরীক্ষার জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে আজকের উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদের বাছাই পরীক্ষায় এক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের ছবি তুলে পাঠানোর চেষ্টা করে। পরে তাকে মোবাইলসহ আটক করা হয়ে। এছাড়া আরও দুই প্রার্থী ডিভাইস নিয়ে প্রবেশ করেছে এবং তাদেরও আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন জানায়, পরীক্ষা চলাকালে তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেক (৩২) পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে প্রেরণ করার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আরও বলা হয়, আরও দুইজন ভুয়া পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থী সামিউলকে (২২)  গেইট দিয়ে প্রবেশের সময় এবং ভুয়া পরীক্ষার্থী আব্দুল মালেককে (৩৪) পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ডিভাইসসহ আটক করা হয়। এই তিনজন ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাকিস্তানশাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯
  • ১৫ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হলো লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথকে ফুটবল বিশ্বকাপের জন্য কেন ‘ব…
  • ১৫ জুলাই ২০২৬
সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শিবির সমর্থকের
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফুটবল ইতিহাসের সবচেয়ে তিক্ত…
  • ১৫ জুলাই ২০২৬
আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence