শহীদ মিনার এলাকায় অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

০২ জুলাই ২০২৫, ১১:৩৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:১৮ PM
দোয়েল চত্বর

দোয়েল চত্বর © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে বুধবার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি মানিক মিয়া শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি পেশায় ঠিকাদার এবং পাশাপাশি ডলার কেনাবেচার ব্যবসার সঙ্গেও জড়িত।

মানিক মিয়ার শ্যালক শাহ আলম বলেন, ‘দুপুরে দুলাভাই ডলার ভাঙিয়ে মতিঝিল থেকে রিকশায় ফিরছিলেন। শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ৩-৪ জন ব্যক্তি রিকশার গতিরোধ করে। এরপর অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। তখন তারা দুলাভাইকে এলাকা থেকে দ্রুত চলে যেতে বলে, না হলে প্রাণনাশের হুমকি দেয়।’

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে অন্যভাবে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী মতিঝিল থেকে ডলার ভাঙিয়ে ফিরছিলেন। আমাদের ধারণা, তাকে সেখান থেকেই অনুসরণ করা হয়েছিল।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও ঢাবি এলাকায় নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, যেখানে বিশ্ববিদ্যালয় এলাকায়ও দিনে-দুপুরে এ ধরনের ঘটনা ঘটে, সেখানে শহরের নিরাপত্তা কতটা সুরক্ষিত—তা ভাবনার বিষয়।

ট্যাগ: ছিনতাই
‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬