নারী ও শিশু নির্যাতন মামলায় দুই পলাতক আসামি গ্রেফতার

০১ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৯:০২ AM
মামলার দুই আসামি পুলিশের হাতে গ্রেপ্তার

মামলার দুই আসামি পুলিশের হাতে গ্রেপ্তার © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) গভীর রাতে আউশকান্দি ইউনিয়নের জিয়াদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. সুমন মিয়া, এএসআই সুমন্ত কুমার নাথসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া দুই আসামি হলেন—জিয়াদীপুর গ্রামের আনুর মিয়ার ছেলে আলফু মিয়া এবং আব্দুল আলীর ছেলে ইমন মিয়া। তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় দায়ের হওয়া নারী ও শিশু মামলা নম্বর ৬৫/২০২৫–এর সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

ওসি শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নবীগঞ্জ থানা পুলিশ সবসময়ই তৎপর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950