এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

২৯ জুন ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৮:৪৯ PM
গ্রেফতারকৃত সাব্বির হোসেন দীপু

গ্রেফতারকৃত সাব্বির হোসেন দীপু © সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) দুপুর ১টায় সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।  হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফুতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার আরোহী দীপুসহ দুইজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত দীপু। এ সময়, উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬