শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী আটক 

২৮ জুন ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
উদ্ধার হওয়া নবজাতক ও আটককৃত নারী

উদ্ধার হওয়া নবজাতক ও আটককৃত নারী © টিডিসি সম্পাদিত

শেরপুরে বেসরকারি  হাসপাতাল থেকে চুরি হওয়া তিনদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার  সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়।   

শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীবরদী উপজেলার করুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। আটক হওয়া চাঁদনী বেগম ওই এলাকার চাঁন মিয়ার মেয়ে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগম দম্পতির নবজাতক কন্যা সন্তানকে ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার দিকে চুরি করে নিয়ে যায় বোরকা পরিহিত এক নারী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে চাপাতলী এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং নিরাপত্তার ঘাটতির অভিযোগ তোলেন। 

এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতক উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত নারীকে শনাক্ত করা হয়। পরে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে একটি দল কুরুয়া কাজীপাড়ার চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই নবজাতককে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়।

 এ বিষয়ে এসআই নুরে আলম বলেন, অভিযানে নবজাতককে উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে  যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9