গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৮ জুন ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাস © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হরগবিন্দ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আমরা গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করেছি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর সা‌জেদুর রহমান বলেন, সদর থানার গোপীনাথপুরে সেনাবা‌হিনীর উপর হামলা ও গাড়ি পোড়া‌নো মামলায় হরগবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার দে‌খি‌য়ে আদালতের মাধ্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬