রথযাত্রায় বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

২৫ জুন ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৮:২০ PM
রথযাত্রা উৎসব

রথযাত্রা উৎসব © সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে শুক্রবার (২৭ জুন)। আগামী ৫ জুলাই (শনিবার) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

এ উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কিছু সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রধান রথযাত্রা শুক্রবার (২৭ জুন) দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দির গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ৫ জুলাই (শনিবার) দুপুর ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নে রাজধানীতে চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে- স্বামীবাগ রোডের স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে জয়কালি মন্দির থেকে ইত্তেফাক মোড়-শাপলা চত্বর-দৈনিক বাংলা মোড়-রাজউক ক্রসিং-গুলিস্তান-গোলাপশাহ মাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-সরকারি কর্মচারী হাসপাতাল-হাইকোর্ট মাজার-দোয়েল চত্বর-কেন্দ্রীয় শহীদ মিনার-জগন্নাথ হল-পলাশী ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রার সময়ে এসব সড়ক চলাচল করা যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

‘মামলা নেই, রাজনৈতিক সম্পৃক্ততা নেই, সার্টিফিকেশনেও সমস্যা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কিশোর গ্যাং: সামাজিক সংকটের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রতিকার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘বৃদ্ধ বাবার স্বপ্ন পূরণ করতেই জজ হয়েছি’— বিজেএসে ৬ষ্ঠ ঢাবি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
লাশ উত্তোলনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬