মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর যৌনপল্লিতে বিক্রি, গ্রেপ্তার ১

২৫ জুন ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
গ্রেপ্তারকৃত শুভজিৎ মণ্ডল

গ্রেপ্তারকৃত শুভজিৎ মণ্ডল © সংগৃহীত

নোয়াখালীর এক মাদ্রাসাছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রেমিক শুভজিৎ মণ্ডলকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সংবাদ সম্মেলনে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দশম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীর ফেসবুক ম্যাসেনঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ মে ওই ছাত্রীকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন তিনি। পরবর্তীতে ঢাকায় এসে যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন তারা।  

তিনি বলেন, সেখানে ওই ছাত্রীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তাকে যৌনপল্লির এক দালালের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগী ছাত্রী সেখানে থাকা আরেক মেয়ের ফোন থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন শুভজিৎ। মামলার অপর আসামি পাচারকারী গ্যাংয়ের সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9