সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে যুবককে হত্যা

২৫ জুন ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুরিকাঘাতে অমিত হাসান (২২) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুন) ভোরে হাসপাতালের সামনের সড়কের পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে।  

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর

জানা গেছে, নিহত অমিত হাসান একজন চা-দোকানি। শেরেবাংলা নগর এলাকায় তার একটি চায়ের দোকান ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আজ ভোর ৪টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি দোকানে বসে খিচুড়ি খাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন ব্যক্তি সেখানে এসে হঠাৎ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা, সোনার চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় অমিতের মৃত্যু হয়। 

নিহতের মামা ফারুক হাসান বলেন, যারা অমিতকে হত্যা করেছেন, তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। এর জেরেই অমিতকে হত্যা করা হয়েছে। 

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) জাফর বলেন, ভোরে সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে অমিত হাসানকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের একটি টিম সেখানে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।  

মক্কা ডিফেন্স প্যাক্ট: শুধুমাত্র প্রতিরক্ষা নয়, মুসলমানদের …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ২ বোন গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬