ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেপ্তার

২৩ জুন ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া

গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. বাবুল মিয়া (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, রবিবার (২২ জুন) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। 

ভুক্তভোগীর মা বলেন, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুঃসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে সে এমন ঘটনা আরও ঘটিয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। 

তিনি আরও বলেন, রবিবার রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে বাবলু  পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ওই মেয়ের মা বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now