নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

২৩ জুন ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৮:২৪ PM
অভিযানে আটককৃতরা

অভিযানে আটককৃতরা © সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা রেজুপাড়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগসহ আসছিলেন। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রাম দা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এই অভিযান তারই অংশ। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬