ঢাবি ভর্তি আশ্বাসে ১ লাখ ৬২ হাজার টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

২২ জুন ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:১০ AM
জাবেদ হোসেন চৌধুরী

জাবেদ হোসেন চৌধুরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেবে বলে চট্টগ্রামে এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস, আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে ওই নারী অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর এলাকার জাহিদ চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তার অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।

এ সময় ভুক্তভোগী ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে জানান প্রতারক জাবেদ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেন।

একই সময় সনাতনী স্বর্ণালংকার পরিবর্তন করে তার কাছে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে ওই নারীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওসি জানান, পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।

ওসি আরও জানান, বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence