ওয়ারী বিভাগে ডিএমপির নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ শুরু

২২ জুন ২০২৫, ১২:১০ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:০০ PM
নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ © টিডিসি

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে শুরু হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫’। আজ শুক্রবার (২১ জুন) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ডিএমপি বলছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ওয়ারী বিভাগ সূত্র জানায়, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরো সপ্তাহজুড়ে নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি, যারা আগেই তথ্য দিয়েছেন কিন্তু পরবর্তীতে ঠিকানা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

তথ্য সংগ্রহের আওতায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ার পাশাপাশি পরিবারের সদস্য, গৃহকর্মী, ড্রাইভারসহ সংশ্লিষ্টদের তথ্য নেওয়া হচ্ছে। এ তথ্যসমূহ ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হবে, যা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে ওয়ারী বিভাগ। থানাভিত্তিক এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের তথ্য প্রদান করে এ কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬