রিহ্যাব সেন্টারে নির্যাতনে রোগীর মৃত্যুর অভিযোগ

২১ জুন ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৩:৩১ PM
রাজশাহী রিহ্যাব সেন্টার

রাজশাহী রিহ্যাব সেন্টার © সংগৃহীত

রাজশাহীর একটি সরকারি রিহ্যাব সেন্টারে নির্যাতনের কারণে মিলন সওদাগর (৩৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার রাজশাহী রিহ্যাব সেন্টারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক আলমগীর হোসেন।

মিলন সওদাগর রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ মিল্লিক গ্রামের বাসিন্দা বলে।

মিলন সওদাগরের বড় মেয়ে মেহরির অক্তার বলেন, ‘আমার বাবাকে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিলো। আমার বাবার গালে-মুখে থাপ্পড় মেরেছিলো। নাক, মুখ, ও পিঠের দাড়া দিয়ে রক্ত রেব হচ্ছিলো। অসহায় বলে আমার কিছু করতে পারিনি। তারপরও আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেছি।

এ বিষয়ে রাজশাহী রিহ্যাব সেন্টারে নির্বাহী পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘মিলনের অনেক ধরনের অসুস্থতার ছিল। তার বেশ কিছু সমস্যা ছিল। প্রেশার, আলসারসহ কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়াও তিনি মানসিক রোগী ছিলেন। পাশাপাশি গাজা ও মদ সেবন করতেন তিনি। তার কোনো ফিটনেস ছিল না। রাত ১২টার দিতে তিনি মারা যান। এগুলো জেনে শুনেই তার পরিবারে সঙ্গে আলাপ করেই দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঘটনা শোনার পর সেখানে গিয়েছি। সেখানে রোগীর হাত বাঁধাসহ বেশ কিছু আলামত পেয়েছি। তবে রোগী অনেক অসুস্থ ছিল। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা মামলা করতে রাজি হয়নি।’ 

তিনি বলেন, ‘কোনো রিহ্যাব সেন্টার রোগীর হাত বাঁধতে পারে না। এসব ঘটনার আসল তথ্য জানতে, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে  প্রকৃত ঘটনা জানা যাবে।’

ট্যাগ: রাজশাহী
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬