আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

২০ জুন ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
আটক দুই ছিনতাইকারী

আটক দুই ছিনতাইকারী © টিডিসি ফটো

রাজধানীর আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) বিকেলে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। 

পুলিশ জানায়, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত রিকশা থামিয়ে যাত্রী ছন্দা আক্তারকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে, পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মিন্টু প্রামানিক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয় এবং ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬