৫ দিনের রিমান্ডে সাবেক এমপি 

১৯ জুন ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু © সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এ আদেশ দেন। আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর জামিন আবেদন করেন। কিন্তু আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি এখন কারাগারে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যার ঘটনায় কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি গ্রেপ্তার ছিলেন। 

একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের করা মামলায় আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করা হয়।

ওই মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেপ্তার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। 

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9