মূল্য তালিকা না থাকা ও অবৈধ দখলের দায়ে ১৩ হাজার টাকা জরিমানা

১৮ জুন ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন

মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন ও সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১৮ জুন) এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযান চলাকালে দেখা যায়, বাজারের অনেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। আবার কেউ কেউ দোকানের সামনে পণ্য সাজিয়ে সড়কের জায়গা দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে যানজট। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫টি মামলায় ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সাধারণ মানুষ যেন বাজারে এসে প্রতারিত না হন এবং সুষ্ঠুভাবে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অবৈধ স্থাপনা বা মূল্য তালিকা ছাড়া বেচাকেনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬