বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ জুন ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
নজরুল ইসলাম সাদ্দাম হাজারী রিয়াদ

নজরুল ইসলাম সাদ্দাম হাজারী রিয়াদ © সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম সাদ্দাম হাজারী রিয়াদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (১৬ জুন) দিবাগত রাতে শহরের কলেজ রোডস্থ শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতান সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত সাদ্দাম ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফেনী শহরের বিভিন্ন স্থানে অপরাধীদের গ্রেফতারে অভিযান চালায় ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি দল। এ সময় শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতান সংলগ্ন স্থান থেকে হত্যা চেষ্টা ও নাশকতার দুই মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে  ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, র‍্যাবের হাতে আটক যুবলীগ নেতা সাদ্দামকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬