নেত্রকোনায় তক্ষকসহ আটক ৯

১৫ জুন ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
তক্ষক

তক্ষক © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় পাচারের সময় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। রবিবার (১৫ জুন) উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সদর ইউনিয়নের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং সঙ্গে থাকা ৯ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় তক্ষকসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬