পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪ জুন ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
আটক মাদক কারবারি

আটক মাদক কারবারি © টিডিসি ফটো

হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ জুন) উপজেলার শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম তৌহিদ কাজী (৩৫)। তিনি শিবপুর গ্রামের মৃত এনাম কাজীর ছেলে।

লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, আটক তৌহিদ কাজীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। তাকে আবারও মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করা হোক।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬