চৌগাছায় ধর্ষণে রক্তাক্ত ৭ বছরের শিশু, অভিযুক্ত আটক

১১ জুন ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান (৫৫)কে আটক করেছে পুলিশ। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর মা হাসপাতালে সাংবাদিকদের জানান, ‘ তার শিশু কন্যা বুধবার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে নেয়া হয়’।

আরও পড়ুন: আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? প্রশ্ন ড. ইউনূসের

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬