কোরবানির মাংস কাটাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার অভিযোগ

০৮ জুন ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে

বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে বড় ভাই দুলাল মিয়া (৫০) হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে নিহতের ছোট দুই ভাই রুবেল ও আলমগীরের বিরুদ্ধে।

শনিবার (৭ জুন) দুপুরে জেলার বিজয়নগরে ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ছিলেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।

রোববার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-জমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। ঈদের দিন পশু কোরবানির সময় মাংস ছোট-বড় করে কাটাকে কেন্দ্র করে শুরু হয় কথা-কাটাকাটি,

অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ও আলমগীর মিলে দুলাল মিয়াকে বেধড়ক মারধর করেন এবং তার মুখে বিষ ঢেলে দেন। অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা, আত্মহত্যা না অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছেন। তাদের আটকে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9