পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

০৪ জুন ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ৪ © টিডিসি ফটো

রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

 

গ্রেফতারকৃতরা হলো- গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০), বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর ‍থানার সহ-সভাপতি হায়দার আলী খান, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান।

 

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক একটায় রাজধানীর ধানমন্ডি এলাকা হতে লাভলু মিয়াকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল। অন্যদিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে হায়দার আলী খানকে গ্রেফতার করে।

 

ডিবি সূত্রে আরও জানা যায়, ডিবি রমনা বিভাগ কর্তৃক ধানমন্ডি এলাকা হতে আকবর হোসেন হাওলাদারকে ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

 

জানা যায়, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9