ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয়ে ওটিপি নিয়ে টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা গ্রেপ্তার

০৪ জুন ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
গ্রেপ্তার রুহুল আমিন

গ্রেপ্তার রুহুল আমিন © সংগৃহীত

ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয়ে ওটিপি নিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করা চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৪ জুন) সকাল ৯ টায় ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তার বাবার নাম সেখ তারা মিয়া। তিনি জেলার চরভদ্রাসন  থানার খালাসী ডাঙ্গি গ্রামের বাসিন্দা। 

মামলার এজহার সূত্রে জানা গেছে, রুহুল আমিন একজন ব্যবসায়ী এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তার একটি ব্যাংক হিসাব খোলা রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে ঢাকার মগবাজার মোড়ে অবস্থানকালীন সময়ে প্রতারক চক্রের এক অজ্ঞাতনামা সদস্য বাদীর মোবাইলে কল দিয়ে নিজেকে ঐ ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দেয়। এ সময় ওই ব্যক্তি  বাদীকে বলেন, বাদীর ব্যাংক হিসাবে কিছু টাকা জমা হবে এবং এজন্য তার মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা তাদেরকে জানাতে হবে। 

এতে আরও বলা হয়,  বাদী সরল বিশ্বাসে ওটিপি প্রতারক চক্রকে প্রদান করার পর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে পৃথক পৃথক লেনদেনের সর্বমোট আট লাখ চল্লিশ হাজার টাকা কৌশলে ট্রান্সফার করে নেয়। পরবর্তীতে গত ২৫ মার্চ রমনা মডেল থানায় একটি মামলা করেন।  মামলাটির তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট মামলাটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রুহুল আমিনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি। 

সিআইডি জানায়, রুহুল আমিনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট এ তদন্তাধীন রয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।   

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950