৩৪ গাঁজার গাছসহ আটক ১

০৪ জুন ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
আটক সরফত আলী

আটক সরফত আলী © সংগৃহীত

কুড়িগ্রামের রাজীবপু‌রে ৩৪‌টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার বালিয়ামারী মণ্ডলপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়। এ সময় তার বা‌ড়ির উঠা‌নে চাষ করা ৩৪‌টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। বুধবার (৪ জুন) তা‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

আটক ব্যক্তির নাম সরফত আলীর (৫২)। তি‌নি ওই এলাকায় সুরজদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সরফত আলী একজন গাঁজা চা‌ষি। তার বা‌ড়ি বেশ ক‌য়েকটা বা‌ড়ি‌র ভেত‌রে হওয়ায়, প্রতি‌বে‌শিদের যাতায়াত ছিল না। ফ‌লে দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি বা‌ড়ির উঠা‌নে গাঁজা চাষ ক‌রে‌ আস‌ছেন। মঙ্গলবার গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তার বা‌ড়ির উঠান থে‌কে বড় ও মাঝা‌রি সাইজের ৩৪‌টি গাঁজা গাছ জব্দ করা হয়। যার ওজন প্রায় ১৫ কে‌জি।

এ বিষয়ে রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণ্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ সরফত আলীকে আটক করা হ‌য়ে‌ছে। বুধবার তা‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9