ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে দুই

০৪ জুন ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৬:০৩ PM
নিহত দুইজন

নিহত দুইজন © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬২) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (৪ জুন) সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ইউনুছ আলী নিহত মহব্বত আলীর বড় ভাই।

এর আগে, গত রবিবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বত আলী (৫৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ভাই ইউনুছ আলীকেও কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা।

এরপর থেকে ইউনুছ আলী যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহত মহব্বত আলী ও ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মহব্বত আলী হত্যার ঘটনায় নিহতের পরিবার গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকালে একটি মামলা দায়ের করেছে। মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামকে। 

জানা গেছে, গত সোমবার (২ জুন) রাতে মামলা দায়ের হলেও নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার বিকালে মামলা রেকর্ডভুক্ত করে থানা পুলিশ। মামলার রেকর্ডভুক্তির একদিন পর আজ বুধবার সকালে ইউনুছ আলী মারা যাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এই ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9