ছাত্র ইউনিয়ন নেতার বিরুদ্ধে থানায় জিডি করলেন আবরার ফাইয়াজ

৩০ মে ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৯:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবরার ফাইয়াজ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় তিনি এ জিডি করেন। 

জিডিতে তিনি উল্লেখ্য করেন, গত ২৭ মে তারিখে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি আওয়ামী দুঃশাসনের সময়ের বিচার নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন- ‘ভাই গেছে যে পথে সেও’- এমন করেন তিনি। 

এর আগে একই পোস্টে তার সেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তার পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে। 

ফাইয়াজের ভাষ্য, এই মন্তব্য তাকে এবং তার পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও শহীদ আবরার ফাহাদকে হত্যার বহু বছর পরও একশ্রেণির কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ফের হেয় করছে এবং তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করছে।

এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে আবরার ফাইয়াজ তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে জিডির সঙ্গে ছাত্র ইউনিয়ন নেতার ফেসবুক পোস্ট, মন্তব্য, অভিযুক্তদের স্ক্রিনশট ও সাংগঠনিক পরিচয়ের প্রমাণ সংযুক্ত করেছেন। 

 

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬