কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

২৮ মে ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৫ PM
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মানিক লাল রবিদাস (৭০) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

জানা গেছে, মানিক লাল রবিদাস জেলার ভালুকা উপজেলার চাঁন্দাব গ্রামের মৃত লালুয়া রবি দাসের ছেলে। তিনি প্রায় সাড়ে ছয় বছর ধরে কারাগারে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।  

তিনি বলেন, মানিক লাল রবিদাস যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০১৮ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। এর আগে তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন। তাকে কারাগারে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ১৮ মে গুরুতর অসুস্থ হলে, এ দিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬