মগবাজারে পথচারীকে চাপাতির কোপ দিয়ে ব্যাগ ছিনিয়ে নিল দুই ছিনতাকারী, ভিডিও ভাইরাল

২৫ মে ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ১২:০৩ PM
পথচারীকে আঘাত করছে দুই যুবক

পথচারীকে আঘাত করছে দুই যুবক © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মগবাজার এলাকায় মোটরসাইকেল থামিয়ে পথচারী এক যুবককে চাপাতি দিয়ে আঘাতের পর ব্যাগ ছিনিয়ে নেয় দুই ছিনতাকারী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর সেটি আলোচনায় আসে। এ নিয়ে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন নগরবাসী। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। মোটরসাইকেল চালকের সঙ্গে আসা দুই আরোহী পথিমধ্যে ওই যুবককে থামায় এবং একটি আবাসন ভবনের গেটের সামনে নিয়ে হাতে থাকা চাপাতি জাতীয় কিছু দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ওই যুবক তার ব্যাগটি নিতে কাকুতি-মিনতি করলে ওই দুই আরোহী চাপাতি দিয়ে আঘাত করতে থাকে।

এ ছাড়াও পথচারী যুবক হাত জোড় করে ব্যাগ, মানিব্যাগ নিতে অনুরোধ জানালে চাপাতি দেখিয়ে হোন্ডায় উঠে চলে যায় ওই দুই যুবক। 

জবিয়ানস নামে একটি ফেসবুক পেজ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘মগবাজার গ্রিনওয়ে গলিতে এই ঘটনা। যাব কোথায় আমরা। জীবনের মূল্য নেই নাকি এই শহরে??’ সেই পেজের কমেন্টে নানা মন্তব্য করছেন নেটিজনরা। 

মো. কামরুল হাসান নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার! তবে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে গেলে কোনো সময়জ্ঞাপন না করে যা চাই, দিয়ে দেওয়াটাই অধিকতর শ্রেয়। জীবনের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না।’

বিদ্যান চন্দ্র রয় নামে একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘দেশের মাথা থাকলে তো জীবনের নিরাপত্তা করবেন? কে আছে এসব দেখার? সবাই রাজনীতি করতে ব্যস্ত।’

এ বিষয়ে আজ রবিবার (২৫ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি, খোঁজ-খবর নিচ্ছি। তবে ঘটনাটি কী আগের নাকি আজকের তা যাচায়-বাছাই চলছে। এ ছাড়া এখন পর্যন্ত ভুক্তভোগী আমাদের কাছে আসেনি। বিস্তারিত আপনাদের জানানো হবে।’

ট্যাগ: অপরাধ
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬