আদালতে মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ, ফাঁসির দাবিতে স্লোগান

২২ মে ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ

মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ © সংগৃহীত

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর এ রায় দেন।

এ দিন মমতাজ বেগমকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপির নেতাকর্মীদেরকে মমতাজের ফাঁসি চেয়ে স্লোগান দিতে দেখা যায়।  

এর আগে, গত ১৩ মে জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত  ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটকের পর এ রিমান্ডের আবেদন করা হয়।  

প্রসঙ্গত, মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950