ভাড়া বাসা থেকে নারী ও বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

২২ মে ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
মানচিত্রে বরগুনা

মানচিত্রে বরগুনা © সংগৃহীত

বরগুনার একটি ভাড়া বাসা থেকে শাহিদা আক্তার রোজী (৫৫) নামে একজনের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, একটি বাগান থেকে মো. নাঈম (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুটি পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার  করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বরগুনা পৌর শহরের কমিশনার ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে শাহিদা আক্তার রোজীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রায় আট মাস ধরে সেখানে ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুই দিন ধরে যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন হয়ে তারা বাসায় এসে তালা লাগানো দেখতে পান। পরে বাড়ির মালিক ও দারোয়ানের সহায়তায় তার ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে রক্তমাখা অবস্থায় তার মরদেহ দেখতে পান।

অন্যদিকে, একই দিন সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাজুড়া গ্রামের একটি বাগান থেকে মো. নাঈমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবার জানায়, নাঈম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওসিডি (অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার) রোগে ভুগছিলেন। তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। মরদেহের হাতে বাঁধা লাল সুতা ও পরনের কাপড় দেখে পরিবার তাকে শনাক্ত করে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬