বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার

২১ মে ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৩:১৪ PM
গ্রেপ্তার সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা

গ্রেপ্তার সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা © প্রেস বিজ্ঞপ্তি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদসহ রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতা মো. সাগর আলী (৪০) কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।

আজ বুধবার (২১ মে) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সিলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাগর আলী একটি সুসংগঠিত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। চক্রটি সরকারি-বেসরকারি বিভিন্ন নকল সনদপত্র তৈরি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আজকের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সিলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬