৩০ টাকার জন্য কথা কাটাকাটির জেরে বন্ধুকে খুন, গ্রেপ্তার ১

২১ মে ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ২১ মে ২০২৫, ১২:২৫ PM
রাকিব নামে এক কিশোর গ্রেপ্তার

রাকিব নামে এক কিশোর গ্রেপ্তার © সংগৃহীত

মাত্র ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আসামি রাকিবকে (১৯) গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। 

মঙ্গলবার (২০ মে) মতিঝিল থানাধীন মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: দেওয়ালে ঠেকেছে পিঠ, গলি থেকে রাজপথে উঠেছে আ. লীগ

মতিঝিল থানা সূত্রে  জানা যায়, ভিকটিম মো. মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিন কে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখ রাত অনুমান ৯টার মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার উপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিকটিম মমিনকে আম বিক্রির ১০০ টাকা প্রদান করে। ১০০ টাকা টাকা পেয়ে মমিন আরো ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরবর্তীতে ১৩ মে সকাল অনুমান ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে ভিকটিম মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় রাকিব হোসেনকে গ্রেফতার করে।
 
আসামি রাকিবকে আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9