সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান

১৯ মে ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৫:৩৯ PM
ভোলার চরফ্যাশনে সড়কে যৌথ বাহিনীর অভিযান

ভোলার চরফ্যাশনে সড়কে যৌথ বাহিনীর অভিযান © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে চলাচল নির্বিঘ্ন করতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। রোববার (১৮ মে) রাতে সদর উপজেলার বিআরডিবি সড়কে চেক পোস্ট বসিয়ে নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ এ অভিযান চালায়।

অভিযানে মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনের লাইসেন্স ও হেলমেট না থাকায় আটক করে জরিমানা করা হয়েছে। প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি।

ট্রাফিক পুলিশের টিএসআই নাইম বলেন, ‘যৌথ বাহিনীর উদ্যোগে এ অভিযান চলছে। এর মাধ্যমে দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন করা হচ্ছে। আমরা মোটরসাইকেল আরোহীদের আটক করছি। কারণ তাদের অনেকে হেলমেট ব্যবহার করেন না। একইসঙ্গে ওভার স্পীডে রাস্তায় চলাচল করেন।’

আরও পড়ুন: ‘লংমার্চ টু ইউজিসি’ বাস্তবায়নে বাসযোগে ঢাকায় ডিজিটাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে চলাচল নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। এ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যৌথ কার্যক্রম পরিচালনা করছি।’

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9