সাবেক এমপি ধনু গ্রেপ্তার

১৫ মে ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৪:০৫ PM
সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু © সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) যাত্রাবাড়ী থানা। বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক এমপি ধনুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত মোহাম্মদ আরিফের পিতা মোহাম্মদ ইউসুফ। জুলাই আন্দোলনে ১৮ বছর বয়সী আরিফ গত ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোড এলাকায় মাদ্রাসার সামনে ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২৪৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। সাবেক এমপি ধনু এজাহারে ১৪ নম্বর আসামি হিসেবে নাম উঠে আসে।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, কাজিম উদ্দিন আহম্মেদ ধনু শুধু ওই একটি মামলার নয়, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত আরও তিনটি মামলায়ও এজাহারনামীয় আসামি।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চালানো অভিযানে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬