জানা গেল সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের নাম-পরিচয়

১৪ মে ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৪:৩৪ PM
গ্রেপ্তার করা ৩ আসামি

গ্রেপ্তার করা ৩ আসামি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারানো সাম্যের ঘটনায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাজাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮) ।

আজ বুধবার (১৪ মে) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া, নিহতের বড় ভাই শরীফুল ইসলাম অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় নিহত ঢাবি ছাত্রদল নেতা

তারও আগে মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্যের সহপাঠী আহত বায়েজিদ বলেন, আমরা তিনজন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম, হঠাৎ ৮-১০ জনের একটি দল আমাদের ঘিরে ফেলে। তারা কোনো কথা না বলেই হামলা চালায়। সাম্যকে একাধিক ছুরিকাঘাত করা হয়, প্রচণ্ড রক্তক্ষরণে সে দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। আমরা তখনই তাকে মেডিকেলে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, আর কিছু করার নেই।

আরও পড়ুন: ঢামেকে কান্নার রোল, সাম্যের মৃত্যু মানতে পারছে না পরিবার-সহপাঠী কেউ

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে শোকের মাতম।

ট্যাগ: ছাত্রদল
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬