খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতিকে আ’লীগ বলে গ্রেপ্তারের অভিযোগ

১৩ মে ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে খেলাফত শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভ

নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে খেলাফত শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীদের বিক্ষোভ © টিডিসি ফটো

নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) আওয়ামী লীগের নেতা বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তারের অভিযোগ করেছে নেতা-কর্মীরা। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন জেলার খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা।

আনোয়ার হোসেনকে মুক্তি না দিলে খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এরইমধ্যে দলটির নেতা-কর্মীরা আজ মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়ার কথা জানান। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, ‘আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত তার মুক্তি দাবি করছি।’

আরও পড়ুন: শোকজ নোটিশের প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গত রোববার সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতী দলের এক নেতা বাদী হয়ে নাশকতার একটি মামলা করেন। মামলার ৯৩ নম্বর এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9