চাক্কু মিলন গ্রেপ্তার

১৩ মে ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
চাক্কু মিলন

চাক্কু মিলন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জে মোহাম্মদ মিলন মিঝি ওরফে চাক্কু মিলন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, গত ৪ আগস্ট শহরের সুপার মার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মিলন। একই সঙ্গে শহরের খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন ‘সবুজ ছায়া’ রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মিলনের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর ও মাদকসহ ১৪টিরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9