সেপটিক ট্যাংক থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ছাত্রদল নেতা মীর হোসেন ওরফে সাদ্দাম

ছাত্রদল নেতা মীর হোসেন ওরফে সাদ্দাম © ফাইল ফটো

নিখোঁজের দুই দিন পর নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতা মীর হোসেন ওরফে সাদ্দামের (৩১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মমিনুল হক ও মমতাজ বেগমের ছেলে এবং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে গ্রামের এক ব্যক্তির জানাজায় অংশগ্রহণের কথা বলে যে দোকানে কাজ করতেন সেখান থেকে বের হয়েছিলেন সাদ্দাম। তারপর থেকেই খোঁজ মিলছিল না তার।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, তার ভাই রাজগঞ্জ বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জিসানের দোকানে ম্যানেজার পদে চাকরি করতেন। পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকানের হিসাব বুঝিয়ে দিয়ে গ্রামের মৃত এক ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার জন্য দোকান থেকে বের হন সাদ্দাম। ওই সময় তিনি তার স্ত্রী সুবর্না আক্তারকে ফোন করে জানিয়েছিলেন তার ফিরতে দেরি হবে। সাদ্দাম বাড়ি না ফেরায় তাকে ফোন কলে নম্বর বন্ধ পাওয়া যায়। পরদিনও না আসায় শুক্রবার বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

আজ সকালে দুর্গাপুর এলাকায় কয়েকজন শিশু আম কুড়াতে গিয়ে একটি সেপটিং ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পরবর্তীতে ঘটনার অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে সেই বিতর্কিত রেফারি ড্রু ফিশার
  • ০২ জুলাই ২০২৬
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
  • ০২ জুলাই ২০২৬
জেলের ছদ্মবেশে মাদককারবারি, জালে মিলল ৫ কোটি ১০লাখ টাকার ইয…
  • ০২ জুলাই ২০২৬
লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘো…
  • ০২ জুলাই ২০২৬