পারভেজ হত্যায় অভিযুক্ত দুই ছাত্রীর গ্রেপ্তার নিয়ে যা জানাল ডিএমপি

২৫ এপ্রিল ২০২৫, ০১:৪৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
ডিএমপি

ডিএমপি © ফাইল ফটো

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে আটকের খবর সঠিক নয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।  

পোস্টে বলা হয়েছে, 'বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের ঘটনা সঠিক নয়। '

পারভেজ হত্যায় ৬ জন গ্রেফতার

পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আল কামাল শেখ ওরফে কামাল (১৯) আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস কর…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার কম্পিউটার …
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরক…
  • ১৬ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত…
  • ১৬ নভেম্বর ২০২৬