ভুয়া সাংবাদিক পরিচয়ে মাদক পাচার, অতঃপর আটক

২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
মাদক পাচারকারী আটক

মাদক পাচারকারী আটক © টিডিসি ফটো

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক ভুয়া সাংবাদিক পরিচয়কারীকে ইয়াবা পাচারের সময় একটি মোটরসাইকেলসহ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে সাংবাদিকতার নাম ব্যবহার করা ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি।

আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম। এসময় তার কাছে ১০ পিস ইয়াবাসহ বিক্রিত নগদ অর্থ পাওয়া যায়। 

জানা গেছে, ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো এবং প্রেস সম্বলিত লেখা ব্যবহার করে মাদক পাচারের সময় সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা চলাকালীন আটকৃত ব্যক্তির নিকট হতে ১০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেলের জব্দ করে সেনাবাহিনী।

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • ২৭ জুন ২০২৬
বিএম‌ইউতে হচ্ছে মাল্টিপারপাস আবাসিক হল
  • ২৭ জুন ২০২৬
রাজনীতিতে কালচারাল পরিবর্তন আনা প্রয়োজন, সেটি প্রধানমন্ত্রী…
  • ২৭ জুন ২০২৬
স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে বির…
  • ২৭ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬
প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে ছিল টেপ
  • ২৭ জুন ২০২৬