চট্টগ্রামের আনোয়ারায় মানিক হত্যা মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার

২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
গ্রেফতার মো. নয়ন

গ্রেফতার মো. নয়ন © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের করা আলোচিত মানিক হত্যা মামলার পলাতক আসামি মো. নয়ন (৩২)–কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ২৩ এপ্রিল (বুধবার) রাত প্রায় ১১টার দিকে র‍্যাব-৭ (চট্টগ্রাম) এবং র‍্যাব-৯ (সিলেট) এর যৌথ অভিযানে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পলাতক আসামি মো. নয়ন খাদিমনগর এলাকায় অবস্থান করছেন। এরপর যৌথভাবে অভিযানে গিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নয়ন নিজেকে আনোয়ারার আলোচিত মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে স্বীকার করেন।

উল্লেখ্য গত ১৭ মার্চ আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত করে পরৈকোড়া ভিংরোল গ্রামের মো. ছৈয়দের ছেলে মো. মানিককে হত্যা করা হয়। এ ঘটনায় মানিকের ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তার নয়ন ওই মামলার এজাহারনামীয় আসামী।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬